31.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামকর্ণফুলী নদী থেকে অচেনা যুবকের লাশ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে অচেনা যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নেভাল বার্থ সংলগ্ন কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী অচেনা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।

চোখ দুটি বন্ধ, জিহ্বা বের হওয়া অর্ধগলিত মরদেহটির পরিচয় জানা যায়নি। মৃতের মাথার চুল কালো লম্বা অনুমান হাফ ইঞ্চি। মুখমন্ডল গোলাকার। প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার মরদেহটির পরনে ছিল নীল রংয়ের ফুল জিন্স প্যান্ট, গায়ে ম্যাগি হাতা কালো হুডি ও সাদা হাফ হাতা গেঞ্জি।

এসব তথ্য নিশ্চিত করে সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।