28.1 C
Chittagong
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদরাজনীতিপুরাতন সংবিধানে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: নাহিদ

পুরাতন সংবিধানে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: নাহিদ

রাজনীতি ডেস্ক :

পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার সকালে দলের আত্মপ্রকাশ পরবর্তী প্রথম কর্মসূচি হিসেবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এখন নির্বাচন কমিশনে নিবন্ধনের কার্যক্রম আগাবে তার দল। এ মাসেই প্রণয়ন করা হবে দলের গঠনতন্ত্র। নির্বাচন যাতে বারবার দীর্ঘায়িত না হয় এজন্যই পুরনো শাসন কাঠামো পরিবর্তন প্রয়োজন।’

এ সময় তিনি সাংবিধানিক কাঠামো পরিবর্তনে লড়াই করারও প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। যারা জিতবে তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।’

এ সময় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তারা রাজধানীর রায়েরবাজারে সকাল ১০টায় চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।

দুটি কর্মসূচিতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

এই কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করলো।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি।

পরে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।