27.2 C
Chittagong
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাপটিয়ার থানার নতুন ওসি যুযুৎশু যশ চাকমা

পটিয়ার থানার নতুন ওসি যুযুৎশু যশ চাকমা

চট্টগ্রামের পটিয়া থানার বিতর্কিত অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরকে প্রত্যাহারের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা।

তিনি বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে, গত ১ জুলাই রাতে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপংকর দে’কে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আটক করে থানায় সোপর্দ করার ঘটনায় পুলিশের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্রজনতা এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২ জুলাই) সারাদিন থানা ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

অবরোধের মুখে বুধবার রাত সাড়ে ১০টায় ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরকে সরিয়ে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদ পটিয়া থানায় আসেন। এসময় নতুন ভারপ্রাপ্ত ওসি হিসেবে যুযুৎসু যশ চাকমা পটিয়া থানায় যোগদান করেন।

অতিরিক্ত ডিআইজি চলমান পরিস্থিতি ও পুলিশের ভূমিকা সম্পর্কে খোঁজখবর নেন। নব যোগদানকৃত ওসি সকলের সহযোগিতা কামনা করেছেন।