29.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজকক্সবাজারের সমুদ্রসৈকতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

কক্সবাজারের সমুদ্রসৈকতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

কক্সবাজার সমুদ্রসৈকতের রামু দরিয়ানগর পয়েন্ট থেকে আনুমানিক ২৩-২৪ বয়সী অজ্ঞাতপরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের ওসি গাজি মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে রামু উপজেলা দরিয়ানগর পয়েন্ট সমুদ্রসৈকতের ভেসে আসা এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে ট্যুরিস্ট পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন নেই। জিন্স প্যান্ট ও কালো টিশার্ট পরিহিত ছিল।

এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, এ ব্যাপারে এখনো নিশ্চিত নই। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।