20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ৩টি চোরাই সিএনজিসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে ৩টি চোরাই সিএনজিসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটস্থ খাজা রোডে অভিযান পরিচালনা করে তিনটি চোরাই সিএনজি উদ্ধার করেছে সিএমপির গোয়েন্দা বিভাগের পশ্চিম ইউনিট।

বুধবার (২৩ জুলাই) রাতে গোপন সোর্সের তথ্য মতে অভিযান চালিয়ে একাধিক ভুয়া কাগজপত্র ও জাল নাম্বারপ্লেটসহ এসব সিএনজি উদ্ধার করা হয়। এসময় চোর চক্রের দুই সদস্যকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি টিম।

গ্রেপ্তার দুজন হলেন, ভোলা জেলার লালমোহনের তারাগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আব্বাস (৩২) ও মো. গিয়াস উদ্দিন (৩৫)। একই জেলার তজুমদ্দিনের কোরালিয়ার বাসিন্দা বলে জানা গেছে।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটস্থ খাজা রোডের স্থানীয় বাবর চৌধুরীর গ্যারেজের সামনে দুই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে ডিবি টিম।

এক পর্যায়ে দুজনই সিএনজি চোরাই চক্রের সদস্য বলে নিশ্চিত হয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সিএনজি অটোরিকশা চুরির পর সেগুলোকে নতুন রূপ দিয়ে বাজারে বিক্রি করে আসছে।

এ কাজে নাম্বারপ্লেট ও রেজিস্ট্রেশনের জালিয়াতি ছিল তাদের মূল অস্ত্র। পরে তাদের দেয়া তথ্য মতে একটি গ্যারেজ থেকে ৩টি চোরাই সিএনজি অটোরিকশা, বেশ কয়েকটি জাল নাম্বার প্লেইট এবং অনেকগুলো ভুয়া কাগজপত্র জব্দ করে পুলিশ।

দুজনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তাদের দেয়া তথ্যমতে এ চক্রের অন্যতম হোতা সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার জনৈক কবির মিস্ত্রির খোঁজে তল্লাশি অভিযান চলছে বলে জানায় গোয়েন্দা পুলিশ।