20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদঅর্থ-বাণিজ্যচট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য পাচারের চেষ্টা: আটক ৩

চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য পাচারের চেষ্টা: আটক ৩

এনসিটিতে নিয়ম বহির্ভূতভাবে আমদানি পণ্য রাতের আঁধারে পাচারের চেষ্টাকালে বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ।

জানা গেছে, গত মঙ্গলবার রাত ১১টার দিকে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) ডেলিভারি পয়েন্টে নিয়মবহির্ভূতভাবে কনটেইনার কিপডাউন করে কিসমিস পাচারের চেষ্টা চালিয়ে ছিল পাচারকারীরা।

তবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের সদস্যদের তৎপরতায় তা ভেস্তে যায়।

গোপন সোর্সের খবরে তাৎক্ষনিক তল্লাশী চালায় যৌথ টিম। এসময় একটি কন্টেইনারের পাশে একটি কাভার্ডভ্যান দেখা যায়। পরে আশেপাশের এলাকা তল্লাশিকালে এসাইনমেন্ট বহির্ভুত ৮৪ কার্টন (৮৪×১০=৮৪০ কেজি) কিসমিস উদ্ধার হয়।

তাছাড়া পাচারের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক এবং কাভার্ডভ্যানটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয় বন্দরের নিরাপত্তা বিভাগ।

বন্দর কর্তৃপক্ষ জানায়, কনটেইনারটি ডেলিভারির জন্য নির্ধারিত ছিল না এবং পণ্যের সিলমোহর ছিল না। এটি নিয়মবহির্ভূতভাবে কিপডাউন করা হয় এবং গোপনে কাভার্ডভ্যানে লোড করে পাচারের চেষ্টা চলছিল।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, “আমদানি পণ্য পাচার এবং কনটেইনার কিপডাউনের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাতীয় আমদানি-রপ্তানি নিরাপত্তা, পণ্যের নিরাপত্তা এবং স্বচ্ছ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেছে, ভবিষ্যতেও এই নীতি অব্যাহত থাকবে।