20.6 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদলিডরামুতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির ৫ যাত্রী নিহত

রামুতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির ৫ যাত্রী নিহত

কক্সবাজারের রামুতে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪জনসহ সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার বেলা পৌনে দুইটার দিকে রামুর রশিদনগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক হাবিব উল্লাহ (৫০), অটোরিকশার যাত্রী রেনু আরা (৪৫), তাঁর বোন আসমা আরা (১৩), রেনু আরার তিন বছর ও দেড় বছর বয়সী দুই ছেলে আশেক উল্লাহ ও আতা উল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে রামুর রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে কক্সবাজার শহরের বাইপাস সংলগ্ন স্থানে একটি সিএনজি চালিত অটোরিকশা পার হওয়ার সময় রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের নিচে চাপা পড়ে।

সিএনজিটিকে এক কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায় পর্যটকবাহী ওই ট্রেন। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। হাসপাতালে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আরেকটি ট্রেন আটকিয়ে বিক্ষোভ করে।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি তৈয়বুর রহমান বলেন, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই চার যাত্রী রামু যাচ্ছিলেন।

পথে রামুর রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এর আগেও ওই ক্রসিংয়ে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

রশিদনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বদি আলম, এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী ও চালকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।