25.5 C
Chittagong
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাফটিকছড়িতে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু

ফটিকছড়িতে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানের সাথে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

এতে বাইক আরোহী মিনহাজ নিহত এবং অপর এক যুবক (রাব্বি) আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা যায়।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে গহিরা-হেঁয়াকো সড়কের ভূজপুর কাজিরহাট বাজারের প্রবেশদ্বারে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাজারের দক্ষিণ প্রান্তের প্রবেশদ্বারে ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো- শ- ১১-১৬৬৯) বাজারের দিকে যাচ্ছিল। এতে ভুল বোঝাবুঝিতে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা মিনহাজ মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় এবং চালক রাব্বি আহত হন। এদিকে ঘটনায় পরপরই চালক গাড়ি ফেলে পালিয়েছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।