চট্টগ্রাম নগরীতে কয়েক সেকেন্ডের ঝটিকা মিছিলের পর অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ছাত্রলীগ, কর্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও শ্রমিক লীগের ১১ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিএমপির ডবলমুরিং থানা পুলিশ বিশেষ এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ইমরানুল হক রোমান, মো. আনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান রিয়াজ, আবু তৈয়ব রাসেল, শওকত আলী রনি, আব্দুল্লাহ হোসেন রাব্বি, সাজ্জাদ, সাব্বির হোসন শাওন, হাছান মুরাদ চৌধুরী রিমন, মো. সাইদুল ইসলাম, হাজী মো. নুরুল হুদা।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘শুক্রবার জুমার পর হালিশহর ও ডবলমুরিং থানার সীমান্তে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কয়েক সেকেন্ডের ঝটিকা মিছিল করে পালিয়ে যায়।
পরে ওইদিন রাত ও শনিবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম ডবলমুরিং।
ওসি বাবুল আজাদ আরো জানান, ছাত্রলীগের সঙ্গে যুবলীগ ও শ্রমিক লীগ নেতাকর্মীরাও মিছিলে অংশ নিয়েছিল। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

