25.5 C
Chittagong
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাফটিকছড়িতে আগুনে পুড়ল ৬ বসতঘর

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৬ বসতঘর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের মধ্য কাঞ্চন নগর এলাকার ২ নম্বর ওয়ার্ডের রুইশ্যার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে লাগা এ অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালালেও তীব্রতার কারণে ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ততক্ষণে জানে আলম, শাহআলম, আবুল কালাম, মাহবুল আলম, শাহজাহান, মাস্টার, আবদুল মোনায়েমের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৬ বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।