31.3 C
Chittagong
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাট্রেনের নয় বগি লাইচ্যুত আহত শতাধিক

স্বপ্ন আর যাবেনা বাড়ি

ট্রেনের নয় বগি লাইচ্যুত আহত শতাধিক

পূর্ববার্তা প্রতিবেদন

স্বপ্ন আর বাড়ি যাওয়া হলো না শিশু কন্যা মা বোন স্ত্রীর জন্য ঈদের জামা জুতো কোথায় তার হদিশ নাই। নিজে হাসপাতালের বিছানায়। শত শত মানুষের কান্নায় ভারী আকাশ।

ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ।ট্রেনটি বগুড়ার আদমদীঘিতপৌঁছাতেই ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার শান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

ওই ঘটনার পর উত্তরবঙ্গের ৫ জেলা— নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আহত ব্যক্তিদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বগুড়ার সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। যা বার বার তাগাদা দেয়া সত্ত্বেও সংস্কার করা হয়নি।
আন্তনগর নীলসাগর এক্সপ্রেস বেলা আড়াইটার দিকে সান্তাহার প্ল্যাটফর্মের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্টেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।

খাদিজা খাতুন জানান, এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন কতক্ষণ নাগাদ পৌঁছাবে, তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।