31.1 C
Chittagong
রবিবার, ১০ মে ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতচট্টগ্রামে জনতার কবলে নয় ডাকাত

ছয় ভাইয়ের এক বাড়িতে মালামাল লুট করতেই হয়ে যায় ভোর

চট্টগ্রামে জনতার কবলে নয় ডাকাত

পূর্ববার্তা প্রতিবেদন

এ যেন সিনেমার দৃশ্য ।ছয় ভাইয়ের অট্টালিকা লুটতে লুটতে হয়ে যায় ভোর ।সেহেরির ডাক ভোরের আজান কিছুই কানে যায়নি। মুসল্লিরা ফজরের নামাজ পড়ে বের হয়ে ডাকাতির দৃশ্য দেখে মাইকে ঘোষণা দেয়। তারপর যা হবার তাই হলো।
৯ ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রাউজানের পাহাড়তলীতে বধুপাড়ায় এক প্রবাসীর বাড়ীতে শবে কদরের রাতে হয় এই দূর্ধষ ডাকাতি।
প্রবাসী ৬ ভাই একসাথে এক বিল্ডিংয়ে থাকে। ডাকাতরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাদের সবাইকে মারধর করে বেঁধে একটি রুমে ডুকিয়ে বেঁধে রাখে।তারপর সারা বাড়ি তন্নতন্ন করে লুট করা হয় স্বর্ণলংকার,টাকা—পয়সা,দামী সব জিনিসপত্র।
এমনকি ঈদের শপিং করা কাপড়ও বাদ দেয়নি।

ডাকাতি করতে করতে ফজরের নামাজের সময় হয়ে যায়।
মসজিদে নামাজ পড়ে এসে একজন বাড়িতে ডুকতে গেলে দেখে ডাকাতি হচ্ছে।তখন সে পালিয়ে মসজিদের মুসল্লিদের জানালে এলাকাবাসি এগিয়ে আসে এবং এলাকার যুব সমাজ বিভিন্ন দলে ভাগ হয়ে পাহাড়া দিলে ডাকাতরা পালাতে পারেনি।
তারা খালে,ঝোপে ঝাড়ে, খড়ের গাদায় লুকিয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়।

তারপর সেখান থেকে এক এক করে ৯ জন ডাকাতকে বিভিন্ন জায়গা থেকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেয় জনতা।
এই ঘটনায় রাউজানে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
জানা যায় ডাকাতরা সবাই সিলেটের হবিগঞ্জের বাসিন্দা।

রাউজান থানার ওসি জানায় নয় ডাকাতকে আদালতে পাঠিয়ে রিমান্ডে আানার পক্রিয়া চলমান।