27.2 C
Chittagong
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজসৌদি আরবে ঈদ ১৬ জুন-বাংলাদেশে কখন?

সৌদি আরবে ঈদ ১৬ জুন-বাংলাদেশে কখন?

ধর্ম ডেস্ক :

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন।

জানা যায়, নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার (০৬ জুন) নাগরিকদের এ আহ্বান জানায়।

এরপর এদিন সন্ধ্যায় দেশটির পর্যবেক্ষকসহ কমিটির সদস্যরা চাঁদ দেখার আয়োজন করেছে। এতে পশ্চিম আকাশে চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ তারিখ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (০৬ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে, বৃহস্পতিবার সৌদির আকাশে চাঁদ দেখা গেছে। এ হিসাবে আগামীকাল শুক্রবার (০৭ জুন) হবে জিলহজ মাসের প্রথম দিন।

তবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে তা আজ শুক্রবার জানা যাবে। হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও ঈদুল আজহার তারিখ নির্ধারণে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক ডাকা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারণ করা হয়।

সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের নবম দিনে।

এর আগে বৃহস্পতিবার নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানায় সৌদির সুপ্রিম কোর্ট। এছাড়া চাঁদ দেখার দুই প্রধান কেন্দ্র সুদাইর এবং তুমাইরেও প্রস্তুতি নেওয়া হয়। যদিও স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত এই দুই স্থানে চাঁদ দেখা যায়নি। কিন্তু পরবর্তীতে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা আসে।

আজ থেকে প্রায় ১৫ শ’ বছর আগে সৌদি আরবে উত্থান ঘটেছিল ইসলাম ধর্মের, বর্তমানে যা বিশ্বের প্রধান ধর্মগুলোর একটি। পবিত্র ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হজ।

প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ সামর্থ্যবান মুসলিম সৌদি আরবের মক্কায় হজ পালন করতে যান।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের সামর্থ্যবান মুসলিমরা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট প্রভৃতি কোরবানি করেন।

আরাফাহর দিনে হজযাত্রীরা আরাফাহ ময়দানে প্রার্থনা করার জন্য একত্রিত হন; যেখানে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) তার চূড়ান্ত খুতবা দিয়েছিলেন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনে রোজাও রাখেন।