25.5 C
Chittagong
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলামিরসরাইয়ে বাসচাপায় বিএনপি নেতার মৃত্যু

মিরসরাইয়ে বাসচাপায় বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসচাপায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া দক্ষিণ বাইপাস এলাকার চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিএনপি নেতার নাম মো. কামরুল আলম (৪৮)। তিনি উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে। ওই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন কামরুল।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন কামরুল।

এসময় দ্রুতগামী বাস সামনের একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই বাসের নিচেই চাপা পড়ে গুরুতর আহত হয় কামরুল। তাছাড়া বাসে থাকা অন্তত ১৫ যাত্রীও কমবেশি আহত হয়েছে।

স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় কামরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, বাস চাপায় নিহত বিএনপি নেতার লাশ হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও বাসটি জব্দ করা হয়েছে।