28.8 C
Chittagong
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামতলিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দীর্ঘ যানজটে দুর্ভোগ চরমে

তলিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দীর্ঘ যানজটে দুর্ভোগ চরমে

সারাদেশ ডেস্ক :

ভয়াবহ বন্যার পানিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তলিয়ে যাওয়ায় ঢাকামুখি লেনে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে সৃষ্টি হওয়া যানজট এখনো নিরসন হয়নি। যাত্রী ও চালকদের দুর্ভোগের শেষ নেই।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের মুহুরীগঞ্জ থেকে লালপোল পর্যন্ত চট্টগ্রামমুখী লেন পানিতে তলিয়ে গেছে। যার ফলে ঢাকামুখী লেনে তীব্র যানজট দেখা দিয়েছে।

শুক্রবার রাতে লরিচালক ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে রওনা দিয়েছি চট্টগ্রাম বন্দর থেকে। মাত্র সোনাপাহাড় এসে পৌঁছাই। রাস্তায় ঠাঁই দাঁড়িয়ে রয়েছি। কোনো দিকে যাওয়ার অবস্থা নেই।

শাহেদুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ঢাকায় যাওয়ার জন্য বাসে উঠছিলাম বৃহস্পতিবার ভোরে। শুক্রবার দুপুরে ঠাকুরদীঘি এলাকায় নেমে আবার চট্টগ্রাম শহরে চলে আসছি। যদিও অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে।

ট্রাকচালক নুর হুদা বেলাল বলেন, আমাদেরও অবস্থাও বন্যার্তদের মতো। প্রায় ২০ ঘণ্টা রাস্তায় গাড়ি নিয়ে, কোথাও খাবারের দোকান খোলা পাচ্ছি না। ক্ষুধায় প্রাণ যায় অবস্থা।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, পুলিশ রাস্তায় দায়িত্ব পালন করে লাভ হবে না। কারণ পানির কারণে গাড়ি চলাচল করতে পারছে না। পানি নেমে গেলে যানজট নিরসন হয়ে যাবে।