27.2 C
Chittagong
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারাদেশগুলিতে নিহত স্কুলছাত্র জয়ন্তর লাশ ফেরত দিয়েছে বিএসএফ

গুলিতে নিহত স্কুলছাত্র জয়ন্তর লাশ ফেরত দিয়েছে বিএসএফ

সারাদেশ ডেস্ক :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত ৭ম শ্রেণির ছাত্র জয়ন্ত কুমার সিংহ (১৫)র মরদেহ ৪৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারত।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।

সিলেটের স্বর্ণা দাসের পরে গত সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নিতহ হয়।

এ সময় তার বাবা শ্রী মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। তারা বর্তমানে রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ধনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাত ১টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে আমরা তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করি।