27.2 C
Chittagong
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামরাইখালীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

রাইখালীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

সারাদেশ ডেস্ক :

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার বেলা পৌণে ১২টার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মংক্য মারমা। তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে তিনি তা জানেন না।

নিহত আব্দুল হাকিম (২৬) ওই ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার পর ৯-১০ জনের অস্ত্রধারী জেএসএস মূল দলের সমর্থিত একটি গ্রুপ দল বেঁধে ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই।

কিন্তু স্থানীয়রা পুলিশকে কোনো তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাইনি। কে বা কারা কেন এ ঘটনা ঘটালো তা জানতে পারছি না।