25.6 C
Chittagong
শনিবার, ১ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদলিডকক্সবাজারের রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারের রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

সারাদেশ ডেস্ক :

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে মহাসড়কের রামু রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের হাবিব উল্লাহ, তার ছেলে গিয়াস উদ্দিন ও রামুর পূর্ব রাজারকুলের রিমঝিম বড়ুয়া। নিহত এবং আহতরা সবাই বাসের যাত্রী বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে পুলিশের পরিদর্শক নাছির উদ্দিন। তিনি বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের বাসটির কক্সবাজারগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসটি সড়ক থেকে খাদে পড়ে যায় আর কাভার্ডভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। এতে ঘটনাস্থলে যাত্রীবাহী বাসের তিন যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর বাস ও কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে।