26.8 C
Chittagong
শনিবার, ১ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামঅলংকার মোড়ে ইয়াবাসহ পুলিশের হাতে ধরা দুই রোহিঙ্গা

অলংকার মোড়ে ইয়াবাসহ পুলিশের হাতে ধরা দুই রোহিঙ্গা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) রাতে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন-কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা শিবির ১০ নম্বর ব্লকের বাসিন্দা মৃত ফজল আহমদের ছেলে শাহ আলম (৪৫) ও একই ব্লকের মৃত দুলাইয়ের ছেলে দোস মোহাম্মদ (৩০)।

এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাবুল আজাদ জানান, আটক দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।