20.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামডিসি পার্কে মাছ ধরা উৎসব সহ নানান কর্মসূচির উদ্বোধন

ডিসি পার্কে মাছ ধরা উৎসব সহ নানান কর্মসূচির উদ্বোধন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাটস্থ বন্দর লিংক রোড সংলগ্ন ডিসি পার্কে মাছ ধরা উৎসব উপলক্ষে মাছ অবমুক্তকরণ, সহস্রাধিক বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১১ টার সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিসি পার্কের লেকে মাছ অবমুক্তকরণ, নিজ হাতে গাছের চারারোপণ ও ফিতা কেটে ফ্লাওয়ার জোনের উদ্বোধন করেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সম্মানিত জেলা প্রশাসক বলেন, “আমরা চাই ডিসি পার্ক চট্টগ্রামের একটি সম্পদে পরিণত হোক।

সারা বছরই যেন ডিসি পার্কে দর্শনার্থীদের জন্য প্রাণবন্ত-উৎসবমুখর পরিবেশ থাকে এজন্য আমরা বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছি এবং নানাবিধ উন্নয়ন-সংস্কার কাজ হাতে নিয়েছি।”

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সহকারী কমিশনার (ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ও সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা প্রশাসন কার্যালয় এবং ডিসি পার্কে দায়িত্বরত নেতৃবৃন্দ।