31.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে র‌্যাবের অভিযানে ১৬ মামলার পলাতক আসামি ধরা

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ১৬ মামলার পলাতক আসামি ধরা

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি, চুরি ও মাদক মামলাসহ ১৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গত শনিবার (৬ জুলাই) বিকাল ৪টার দিকে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বিশেষ অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. নূর হোসেন প্রকাশ সাদ্দাম প্রকাশ রিয়াদ (২৬)। সে ফেনী সদর থানার পশ্চিম চনুয়া এলাকার নূর মোহাম্মদ প্রকাশ নূর আহমদের ছেলে।

সোমবার সকালে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাম্মেল তথ্যটি নিশ্চিত করে বলেন, তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।