23 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামস্ত্রীকে হত্যার পর দেহ ১১ টুকরা করে গ্রীল কেটে পালাল স্বামী

স্ত্রীকে হত্যার পর দেহ ১১ টুকরা করে গ্রীল কেটে পালাল স্বামী

অপরাধ ডেস্ক :

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় স্ত্রী ফাতেমা বেগম পলি (৩২)কে হত্যার পর দেহ ১১ টুকরা করে ঘরের গ্রীল কেটে পালিয়েছে ঘাতক স্বামী।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর অক্সিজেন এলাকার পাহাড়িকা হাউজিং সোসাইটিতে নৃশংস ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে হত্যার কাজে ব্যবহৃত একটি বটি ও একটি চাপাতি উদ্ধার করে পুলিশ।

নিহক গৃহবধূ ফাতেমা বেগম পলি কুমিল্লা সদর দক্ষিণের বাসিন্দা মো. কামাল উদ্দিনের মেয়ে। সে পলাতক ঘাতক স্বামী মো. সুমনের সাথে পাহাড়িকা আবাসিক এফ জে টাওয়ারের ১০ম তলায় বসবাস করতেন।

এ বিষয়ে বায়েজিদ থানার এসআই আবিদ হোসেন জানান, এই দম্পতির সিফাত নামে ৮ বছরের একটি ছেলে সন্তান আছে।

ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা বুধবার রাতে নিহত গৃহবধূর স্বামীকে ধরে একটি বাড়িতে আটকে রাখে। রুমের জানালার গ্রিল কেটে সেখান থেকে সে পালিয়ে যায়। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।