24.2 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ক্রিমের বড় চালান জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ক্রিমের বড় চালান জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ বড় একটি ক্রিমের চালান জব্দ করা হয়েছে। একই চালানে ক্রিম ছাড়াও বিদেশি সিগারেট, মোবাইল ও একটি ল্যাপটপসহ ১৫ লাখ টাকার মালামাল ছিল।

এসব মালামাল বহনের দায়ে বিমান যাত্রী মো. রিপন, মো. মজিবুর রহমান ও মো. তাজুল ইসলামকে প্রথমে আটক করা হলেও প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় মালামাল জব্দ করে তিন যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

এর মধ্যে রিপন ফেনীর সদর উপজেলা এবং মজিবুর ও তাজুল ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (৯ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট-০৬১ চট্টগ্রামে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের আটক করা হয়।

পরে রাত ৯টা ২০ মিনিটে তিনজনের ব্যাগ তল্লাশি করে ১০০ কার্টুন মন্ড ব্র‍্যান্ডের সিগারেট (বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা), দুই হাজার ৫০০ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম (বাজারমূল্য সাড়ে ৭ লাখ টাকা), সাতটি মোবাইল ফোন (বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা) ও একটি ল্যাপটপ (বাজারমূল্য ৬৫ হাজার টাকা) পাওয়া যায়।

তিনি আরও বলেন, এই চোরাচালান জব্দ করায় সরকারের ১৫ লাখ ১৫ হাজার টাকার রাজস্ব আয় হয়েছে।