25.5 C
Chittagong
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে পৃথক ধর্ষণ মামলার ২ আসামী গ্রেপ্তার

চট্টগ্রামে পৃথক ধর্ষণ মামলার ২ আসামী গ্রেপ্তার

চট্টগ্রামের দুই থানার পৃথক দুটি ধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মোবারক আলী (৩৭)কে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

তাছাড়া শনিবার ভোরে কক্সবাজারের চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে পৃথক অভিযান পরিচালনা করে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বেলাল উদ্দিন শিশুটিকে মাদ্রাসা থেকে অপহরণ করে চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করেন।

এ ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলেও শিশুটিকে হুমকি দেন ওই শিক্ষক। এ ঘটনায় ওই ছাত্রের বাবা আজ শনিবার দুপুরে লোহাগাড়া থানায় মামলা করেছেন।

মামলার সূত্র ধরে চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেল থেকে শিক্ষক বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই শিক্ষক কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের শীলখালী সবুজপাড়া এলাকার বাসিন্দা। লোহাগাড়া উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন বেলাল। ওই শিশুও একই মাদ্রাসার ছাত্র।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, ১০ বছরের এক শিশুকে অপহরণের পর একটি আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে মাদ্রাসা শিক্ষক বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে। তবে অপহরণের আগেও শিক্ষক বেলাল উদ্দিন শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছেন বলে জানা গেছে।

এদিকে আজ শনিবার (১২ জুলাই) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মোবারক আলী (৩৭)কে শুক্রবার দিবাগত রাতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোবারক আলী লোহাগাড়া উপজেলার ঝাঁকুয়াবির পাড়ার বাসিন্দা মো. ইউসুফের ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।