29.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাবোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার কধুরখীল চৌধুরী হাট এস এম টাওয়ারের ছাদ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহষ্পতিবার (২৪ জুলাই) দুপুর ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।

মৃত যুবকের নাম আলী সিফাত (২৩)। সে পশ্চিম কধুরখীল জামতল নুরুচচফা মেম্বারের বাড়ির মরহুম আবু জাফর সওদাগরের ছেলে। এক বছর আগে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছে বলে জানা যায়।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তাৎক্ষনিক কিছু জানাতে পারেনিন। বললেন বিস্তারিত পরে জানানো হবে।