31.3 C
Chittagong
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামবিমান যাত্রীর কাছে মিলল কোটি টাকার স্বর্ণ

বিমান যাত্রীর কাছে মিলল কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ পিস স্বর্ণের বার (প্রতিটি ১১৬ গ্রাম) ও ১শ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) BG148 নম্বর ফ্লাইটে দুবাই থেকে আসা এক বিমান যাত্রীর কাছ থেকেই কোটি টাকা মূল্যের এসব স্বর্ণ জব্দ করা হয়।

জানা গেছে দুবাই থেকে স্বর্ণ নিয়ে আসা ওই যাত্রী কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক কর্মকর্তা। তিনি জানান, ওই যাত্রীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম গ্রহণের প্রস্তুতি চলছে।