31.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচান্দগাঁওতে চোরাই মোটরসাইকেল নিয়ে ধরা যুবক

চান্দগাঁওতে চোরাই মোটরসাইকেল নিয়ে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে অভিযান ১২৫ সিসির ডিসকাভার ব্র্যান্ডের বাইকটি উদ্ধার করা হয়। এসময় বাইকটি চুরির দায়ে মো. জসিম উদ্দিন (৩২) নামে এক যুবকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে চান্দগাঁও থানার এক কিলোমিটার হাজী বখতিয়ার সওদাগরের বিল্ডিংয়ের পার্কিং থেকে মোটরসাইকেলটি চুরি হয়।

এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন মোটরসাইকেলের মালিক জিমি চাকমা। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরকে সনাক্ত করে। শুক্রবার ভোরে চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই বাইকসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় টিম চান্দগাঁও।

তথ্য নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।