30.4 C
Chittagong
রবিবার, ১২ জুলাই ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে গভীররাতে স্কেভেটরসহ খালে পড়ে চালকের মৃত্যু

চট্টগ্রামে গভীররাতে স্কেভেটরসহ খালে পড়ে চালকের মৃত্যু

বৃষ্টির কারণে একটি স্কেভেটর উল্টে পড়েছে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা কাজির হাট বাজার সংলগ্ন একটি খালে। এতে মারা গেছেন স্কেভেটর চালক মোহাম্মদ হারুন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে খাল পাড়ে মরদেহ ভেসে উঠার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

মোহাম্মদ হারুনের বাড়ি নোয়াখালী বলে জানিয়েছেন স্থানীয় মোহরা পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) আজিজুল হক। তিনি বলেন, হারুন পেশায় এক্সকাভেটর চালক।

স্থানীয় এক দোকানদার জানান, বৃহস্পতিবার গভীর রাত ২টার দিকে বৃষ্টিতে স্কেভেটরটি উল্টে গিয়ে নিচে চাপা পড়ে মারা যান চালক।

তবে স্থানীয়দের অভিযোগ ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। আমরা তাদের জানিয়েছিলাম, একজন লোক স্কেভেটরের নিচে চাপা পড়ে আছে। কিন্তু তারা কোনো উদ্ধার অভিযান চালায়নি। আজ বিকেলে লাশটি ভেসে ওঠে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।