28.8 C
Chittagong
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাস্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করায় ব্যবসায়ীকে অর্থদণ্ড

স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করায় ব্যবসায়ীকে অর্থদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উত্তর কঞ্জুরি গ্রামে অভিযান চালিয়ে মো.জুয়েল নামের এ মাটি ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

বোয়ালখালী থানা পুলিশের একটি টিম সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি জানান, অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে মো. জুয়েল নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

একই সাথে মাটি কেটে বিক্রয় না করার জন্য বলা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।