14.7 C
Chittagong
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যকার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রামের আকবর শাহের সিটি গেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস ও মো. সোহাগ (৩২)।

সবাই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা এবং মাছ ব্যবসায়ী। ভোরে মাছ আনার জন্য পিকআপ ভ্যানটি সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরের ফিশারিঘাটের দিকে যাচ্ছিল।

এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রামের আকবর শাহের সিটিগেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যকার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর ভোর ৫টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধারকাজ করে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২ জন।

পুলিশ জানায়, পিকআপ ভ্যানটির সামনে তিনজন ও পেছনে সাতজন যাত্রী ছিলেন। নগরের সিটি গেট এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনায় আহত অবস্থায় আরও চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।