27.9 C
Chittagong
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ

ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালী জেলার বেগমগঞ্জে ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জের ধরে হামলায় জামায়াতের ২ কর্মী গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া

গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাছরা গ্রামে ওই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মো. সজীব (২০) ও মো. তুষার (২১)। তাঁরা দুজনই গোপালপুর ইউনিয়নের বাসিন্দা এবং গোপালপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সদস্য।

জামায়াতের নেতা-কর্মীরা দাবি করছেন স্থানীয় যুবদল নেতা-কর্মীরা তাঁদের গুলি করেছেন। তাঁদের গতকাল রাত ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে ও জামায়াতের যুব বিভাগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার ১৫ আগস্ট বিকেলে উপজেলার গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াতের কর্মী রাসেলের সঙ্গে বিএনপির কর্মী মানিকের বাকবিতণ্ডা হয়।

এরপর একই দিন সন্ধ্যায় যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে অস্ত্র নিয়ে মহড়া দেয় একদল অস্ত্রধারী।

ওই সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে শনিবার রাতে অস্ত্র নিয়ে জামায়াতের কর্মীদের ধরতে পুনরায় তল্লাশি চালায় তারা।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো.জাকির হোসেন অভিযোগ করে বলেন, রোববার সন্ধ্যায় বিষয়টি সমাধানের জন্য স্থানীয় লোকজন মধ্যস্থতায় বসলে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে লেদু, সোহেল, ফয়সাল, আশরাফ, হাসেম, মেরাজ ও মানিক জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে হাবিব তাদের ওপর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে জামায়াতের যুব বিভাগের কর্মী সজীব ও তুষার গুলিবিদ্ধ হয়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

এ ব্যাপারে জানতে চেয়ে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। এ কারণে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

যোগাযোগ করা হলে জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে জানাবো।

হামলায় দুজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, স্কুলের ভবনের ছাদের ওপরে উঠে, ভালো ভাবে খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়।

আরও অভিযোগ ছিল খেলায় জুনিয়র খেলোয়াড় সুযোগ পায়, সিনিয়র খেলায়াড়রা সুযোগ পায় না।

এসব নিয়ে স্থানীয় মুরুব্বিরা সন্ধ্যার দিকে বৈঠক বসে মিটমাট করে দেয়। যাতে আর কোন সমস্যা না হয়। কিন্ত বৈঠক শেষে দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।