31.5 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজমাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার বিকালে গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

সাথীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় মামলা আছে। বর্তমানে তাকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানায় হওয়া আসাদ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি নাসির উদ্দিন সাথী। নিহতের বাবা মো. জয়নাল বাদী হয়ে মামলাটি করেছিলেন।

বর্তমানে মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি। আগামীকাল সোমবার তাকে আদালতে তোলা হবে জানিয়েছে ডিবি পুলিশ।