27.6 C
Chittagong
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলামিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাড়িয়াখালী গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম মো. আবদুল্লাহ। সে একই গ্রামের আলী মিঝি বাড়ির আতিকুর রহমানের ছেলে।

নিহতের বাবা আতিকুর রহমান জানান, বুধবার দুপুরে খেলার সময় অসাবধানতাবশত বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়।

পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।