25.6 C
Chittagong
শনিবার, ১ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জায়েদা আক্তার (২০) নামের এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে সাড়ে ৮টার দিকে সিইপিজেডের কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জায়েদা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চর চাপলী গ্রামের বাসিন্দা। তিনি টেকনিক্যাল অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

ইপিজেড থানার এসআই আরিফুল ইসলাম জানান, জায়েদা একটি রাইড শেয়ারিং মোটর সাইকেলে চড়ে যাচ্ছিলেন। এসময় যানজটের মধ্যেই দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেলটি।

এতে পিছনের সিটে থাকা জায়েদা ছিটকে পড়ে গেলে পিছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হন।

স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের হস্তান্তর করা হবে।