20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজখাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুর্নীতি-অনিয়মের খোঁজে দুদক

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুর্নীতি-অনিয়মের খোঁজে দুদক

কৃষি বীজ বিতরণে নয় ছয়, কর্মশালার অর্থ আত্মসাৎ এবং কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্পে অনিয়ম এবং ধান কাটার মেশিন বিতরণে অনিয়ম অভিযোগ পেয়ে তদন্তের উদ্দ্যেশে খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক

আজ বুধবার (২৭ আগষ্ট) সকালে অধিদপ্তরের বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা কৃষি অফিসসহ খাগড়াছড়ি জেলা পরিষদে অভিযান চালায় দুদকের টিম।

রাঙামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম অভিযানটি পরিচালনা করেন।

দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ বলেন, দুদকের হট লাইন নাম্বার ১০৬ এ ফোন করে অভিযোগ জানানো পর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালানােহেয়।

অভিযানে কৃষি বীজ বিতরণে নয় ছয়, কর্মশালার অর্থ আত্মসাৎ এবং কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্পে অনিয়ম এবং ধান কাটার মেশিন বিতরণে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়।

তদন্ত শেষে দুদক কমিশনের বরাবর প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক কর্মকর্তারা।