27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাবাঁশখালীতে বাড়ির পাশের ডোবায় ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালীতে বাড়ির পাশের ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আস্কর আলী বড়বাড়ি এলাকায় বাড়ির পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকালে ঘটনাটি ঘটে। মৃত শিশুটির নাম মো. আরিয়ান। বয়স ২ বছর ৮ মাস। সে ওই এলাকার যুবদল নেতা মোবিনুল হকের ছেলে।

প্রতিবেশীরা জানিয়েছেন, বিকালে বাড়ির অন্য শিশুদের সাথে উঠানে খেলা করছিল। হঠাৎ শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে বাড়ির পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করে।

এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় তাকে ভাসতে দেখে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।