26.3 C
Chittagong
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামসদরঘাটে ঝোপে পড়ে থাকা শপিং ব্যাগে মিলল অস্ত্র-গুলি

সদরঘাটে ঝোপে পড়ে থাকা শপিং ব্যাগে মিলল অস্ত্র-গুলি

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় ঝোপের মধ্যে পড়ে থাকা একটি শপিং ব্যাগে পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র ও গুলি।

গতকাল শুক্রবার রাত আটটার দিকে অস্ত্র-গুলিসহ শপিং ব্যাগটি উদ্ধার করে র‍্যাব-৭।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ত্র উদ্ধারের বিষয়টি জানানো হয়।

র‍্যাব থেকে বলা হয়, সদরঘাটের আইস ফ্যাক্টরি রোডের বায়েজিদ নার্সারির পাশের একটি ঝোপে সন্দেহভাজন একটি শপিং ব্যাগ পড়ে থাকার গোপন খবরে ঘটনাস্থলে যায় র‌্যাবের টিম।

পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি উদ্ধারের পর খুলে একটি একনলা বন্দুক এবং দুটি কার্তুজ পাওয়া যায়।

এ বিষয়ে র‍্যাব-৭–এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, উদ্ধার হওয়া অস্ত্র-গুলি উদ্ধার করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সদরঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।