31.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে দিনে-দুপুরে ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে দিনে-দুপুরে ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা কাজীরহাট এলাকায় রফিক আহমেদ নামে এক ব্যবসায়ীকে মারধর করে ২০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে ওই ব্যবসায়ীর কর্মচারী শাহ আলমও আহত হয়েছেন।

পরে স্থানীয় জনতা ও চান্দগাঁও থানা পুলিশের টহল টিম তাৎক্ষণিক ধাওয়া করে ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।

জানা গেছে, ব্যবসায়ী রফিক আহমদ আবুল খায়ের গ্রুপের ভোগ্যপণ্য পরিবেশক প্রতিষ্ঠানের মালিক।

গতকাল সকালে নগদ ২০ লাখ টাকা নিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান রফিক আহমদ। তিনি ও কর্মচারী শাহআলম মিলে প্রতিষ্ঠানের গেইট খোলার সময় একদল দুর্বৃত্ত এসে রফিকের কাছ থেকে টাকার ব্যাগ কেড়ে নেয়।

এ সময় বাধা দিতে গেলে ব্যবসায়ী ও তার কর্মচারী শাহ আলমকে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা।

পুলিশ ধাওয়া দিলে দুর্বৃত্তরা তাদের দিকেও কোপানোর চেষ্টা করে ও গুলি ছোঁড়ে। এসময় জনতা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে। পরে পরে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বলেন, ঘটনার খবর পাওয়া মাত্র আমরা দুর্বৃত্তদের ধরতে অভিযান চালায়। দুইজনকে গ্রেপ্তার করি।

রাতের মধ্যেই ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

এর আগে দুপুরে ওসি সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমাদের ফাঁড়ির একটি দল ছিনতাইকারীদের ধাওয়া করে। সে সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।