31.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাসীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দোকানে,নিহত ১

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দোকানে,নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা এক দোকানে ঢুকে পড়েছে। একজন নিহত ও আরো ২০ জন আহত হয়েছেন।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ আলী (৩০)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

স্থানীয়দের বরাতে হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিরুল ইসলা মজানান, ‘কুমিরা গ্যাস পাম্পের বিপরীত পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস একটি দোকানে ঢুকে পড়েছে। এতে সড়কের পাশের একটি ভলকানাইজিং দোকানটি ভেঙ্গে ওই দোকানের মালিকও বাসের চাপায় কাদায় পড়ে যান।

এ ঘটনায় বাসে থাকা অন্তত ২০ যাত্রী কম-বেশি আহত হলেও তাদের অবস্থা আশঙ্কামুক্ত। তারা নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বারআউলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে বাসটি খাদ থেকে তুললে মাটিতে গেঁথে থাকা ভলকানাইজিং দোকানের মালিক মোহাম্মদ আলীকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান, বাস উল্টে গিয়ে অনেকে সামান্য আহত হয়েছে। তারা নিজে নিজেই ফিরে গেছেন।

একজন রাস্তার পাশের দোকানি বাসে চাপা পড়লে তার শরীরের মাথা থেকে অর্ধেক অংশ কাদার ভেতরে ঢুকে যায়। ঘটনার পর হাইওয়ে পুলিশের রেকার দিয়ে বাস তুলে তাকে উদ্ধার করার কিছু সময় পরেই তিনি মারা গেছেন।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আর আহতরা তেমন গুরুতর নন। তারা নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন।