26.3 C
Chittagong
শনিবার, ১ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ১০ মামলার আসামি সন্ত্রাসী’ জাহাঙ্গীর মাঝি গ্রেপ্তার

চট্টগ্রামে ১০ মামলার আসামি সন্ত্রাসী’ জাহাঙ্গীর মাঝি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ১০ মামলার আসামি জাহাঙ্গীর মাঝিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টাস্কফোর্স-৪ (৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড) এর অধীনে পূর্ব মাদারবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জাহাঙ্গীর মাঝি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

অভিযান চলাকালে জাহাঙ্গীর মাঝির সঙ্গে আরও কয়েকজন চিহ্নিত দুষ্কৃতকারীকেও আটক করা হয়। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ১ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টাস্কফোর্স সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর মাঝি সদরঘাটসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে সে আত্মগোপনে ছিল। অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত অস্ত্র ও মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, জাহাঙ্গীর মাঝির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।