25.6 C
Chittagong
শনিবার, ১ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলালোহাগাড়ায় মারছা পরিবহনের বাস চাপায় প্রাণ গেল যুবকের

লোহাগাড়ায় মারছা পরিবহনের বাস চাপায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের কাজী ফার্ম এলাকায় মারছা পরিবহনের একটি যাত্রীবাহি বাস চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মো. জাগির হোসেন (২১)। সে একই এলাকার আবুল ফজরে ছেলে।

জানা যায়, দুপুরে মারছা পরিবহনের কক্সবাজারমুখী একটি বাস নতি ইউনিয়নের কাজী ফার্ম এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবককে চাপা দিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক।

লোহাগাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মুহাম্মদ ফিরোজ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।