29.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামআগুনে পুড়ে গেছে পটিয়ার দুই লবণ মিল

আগুনে পুড়ে গেছে পটিয়ার দুই লবণ মিল

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ইন্দ্রোপোল এলাকায় পটিয়া সল্ট ও জেকে সল্ট নামের দুটি লবণ মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে লাগা এ অগ্নিকাণ্ডে দুটি মিলে মালামাল পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্থদের।

পটিয়া ফায়ার সার্ভিসের টিম কমান্ডার প্রদীপ ত্রিপুরা বলেন, আগুন লাগার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে তার আগেই মিলের ভেতরের কাঁচামাল, অটোমেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক তিনি জানাতে পারেন নি।

এদিকে ক্ষতিগ্রস্থ লবণ মিলের মালিক জসিম উদ্দিন জানান, হঠাৎ আগুন লেগে মুহূর্তেই মিলের ভেতরের কাঁচামাল, অটোমেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে অন্তত ২০ লাখ টাকার লবণ ও মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।