25.6 C
Chittagong
শনিবার, ১ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাফটিকছড়িতে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

ফটিকছড়িতে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে আল আরাফাত নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দংয়ের ফাতেমা বাপের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরহাম ওই এলাকার মো. মহীন উদ্দীনের ছেলে। মহীন উদ্দীন জানান, সকালে শিশুটি বাড়ির উঠোনে খেলছিল। খেলতে খেলতে এক পর্যায়ে শিশুটি বাড়ির সামনে পুকুরে চলে যায়।

শিশুটিকে উঠোনে না দেখে বাড়ির সকলেই খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুজির পর পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় নাজিরহাটস্থ ফটিকছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।