24.2 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়চারদিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

চারদিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

চারদিনের সরকারি সফরে যোগ দিতে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করেন তিনি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

১৪তম মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালামপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানেরা উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।

এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন।