27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদলিডশাহজালাল বিমানবন্দরে আগুন, ফ্লাইট চলাচল স্থগিত

শাহজালাল বিমানবন্দরে আগুন, ফ্লাইট চলাচল স্থগিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট। আরো ২৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে এ তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। ২৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

জানা গেছে, কার্গো ভিলেজের এই অংশে মূলত আমদানি করা বিভিন্ন পণ্য রাখা হয়।

তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের প্রধান কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।

সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট অপারেশন সাময়িকভাবে স্থগিত রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন পুরোপুরি নির্বাপণ এবং কার্যক্রম শেষে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করা হবে।

একই সঙ্গে, সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ ও সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।