20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম বন্দরে ১২০০ টন পণ্য নিয়ে জাহাজডুবি

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন পণ্য নিয়ে জাহাজডুবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘বল ক্লে’ বহনকারী একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। নেভাল একাডেমিসংলগ্ন পতেঙ্গা বিচের অদূরে গত শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তলা ফেটে ‘এমভি জায়ান’ নামের লাইটারেজ জাহাজটির হ্যাজে পানি প্রবেশ করলে সেটি ডুবে যায়।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, ওই জাহাজে থাকা ১৩ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বহির্নোঙর থেকে জাহাজটি সিরামিক তৈরির উপাদান বল ক্লে (কাদামাটি) নিয়ে কর্ণফুলী নদীতে যাচ্ছিল। তবে এ ঘটনায় বন্দরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে না।

জানা গেছে, জাহাজটির মালিক কম্পানি সি ওয়ার্ল্ড শিপিং লিমিটেড। জাহাজে মোট এক হাজার ২০০ টন ‘বল ক্লে’ ছিল।

কম্পানির অপারেশনাল এক্সিকিউটিভ মোহাম্মদ খলিল সাংবাদিকদের বলেন, বল ক্লে নিয়ে আসার সময় লাইটারেজটি নেভাল বিচের অদূরে পৌঁছলে ধাক্কা লেগে তলা ফেটে যায়। হ্যাজে পানি প্রবেশ করে আস্তে আস্তে সেটি ডুবে যায়।

এদিকে এমভি জায়ানের ৯০ শতাংশ ডুবে গেছে জানিয়ে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, জাহাজ মালিককে সেটি সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।