20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাফটিকছড়িতে নিখোঁজ মালেকের মরদেহ মিলল বাড়ির পাশের পুকুরে

ফটিকছড়িতে নিখোঁজ মালেকের মরদেহ মিলল বাড়ির পাশের পুকুরে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন পশ্চিম ভূজপুর সৈয়দ বাড়ি থেকে নিখোঁজ হওয়া ৬৫ বছর বয়সী বৃদ্ধ মুহাম্মদ আব্দুল মালেকের (৬৫) মরদেহ পাওয়া গেছে।

নিখোঁজের একদিন সোমবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় নিহতের বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল মালেক পশ্চিম ভূজপুর সৈয়দ বাড়ির মৃত আবুল বশরের ছেলে।

নিহতের ছেলে আরিফ জানান, গতকাল দুপুর হতে তার পিতাকে পাওয়া যাচ্ছিল না। তিনি শরীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল। শেষতক বাড়ির পাশে পুকুরে পাড়াপড়শিরা মরদেহ ভাসতে দেখে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, খবর পেয়ে পুলিশ পুকুর হতে মরদেহ উদ্ধার করেছে। থানায় কোন অভিযোগ হয়নি। আইনি প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।