চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন মিনার চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাকিবুল ইসলাম আসিফ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল পৌণে ৫টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসিফ চট্টগ্রাম নগরীর নিউ মনছুরাবাদ এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম মিয়ার ছেলে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, র্যাব জানায়, গ্রেপ্তার আসিফ অপহরণ করে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও তৈরিসহ চাঁদাবাজির মামলার আসামি।
আসিফের বিরুদ্ধে অপহরণ, পর্নোগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করা হয় ২০২৫ সালের ১৬ আগস্ট। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন।
সবশেষ গতকাল সোমবার বিকেলে তার অবস্থান শনাক্তের পর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাবের আভিযানিক দল।
র্যাব-৭ এর সহকারী পরিচালক আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আকবরশাহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

