27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদঅর্থ-বাণিজ্যসোনার দাম বাড়লো ভরিতে ৫৪২৪ টাকা

সোনার দাম বাড়লো ভরিতে ৫৪২৪ টাকা

আন্তর্জাতিক বাজারের স্বর্ণের দামের ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। মাত্র একদিনে দুইদফা কমানোর পর আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সংগঠনটি সকাল সাড়ে ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে বাজুস।

এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি এখন আবার উঠে এসেছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়। সোমবার বিকেলে যা ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

এদিকে, সোনার দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।

উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) দুই দফায় স্বর্ণেও দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।