25.3 C
Chittagong
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামপুকুর চুরি কাকে বলে!!!

পুকুর চুরি কাকে বলে!!!

পূর্ববার্তা প্রতিবদেন

একবার চুরি করে সারাজীবন খাওয়ার বাক্যটির বাস্তব ঘটনা ঘটেছে চট্টগ্রাম বন্দরে। অনেকটা পুকুর চুরির মতো পুরো পন্যভর্তি পুরো কন্টেইনার নিয়ে পালিয়েছে পাচারকারী চোরের দল।

বন্দরের নিরাপত্তা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পাচারকৃত কন্টেনারটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনার ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কন্টেনার পাচারের এই ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে বের করার চেষ্টা চলছে বলে বন্দর সচিব রেফায়েত হামিম জানিয়েছেন।

বন্দর সূত্র জানায়, গত মঙ্গলবার ভোরে নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) ব্যাকআপ ইয়ার্ড থেকে ভুয়া অন—চেসিস অনুমতিপত্র, চালান ও গেটপাস ব্যবহার করে পণ্য বোঝাই একটি কন্টেনারটি ট্রেইলরে করে বের করে নেয়া হয়। পরবর্তীতে জানা যায় যে, কাগজপত্রগুলো ভুয়া। কন্টেনারটি সংঘবদ্ধ একটি চক্র বের করে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মাঠে নামে বন্দরের নিরাপত্তা বিভাগ। দিনভর তথ্যপ্রযুক্তির ব্যবহার গোয়েন্দা অনুসন্ধান শেষে মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ হালিশহরের বারনীঘাট এলাকাস্থ শাহজালাল ট্রাক টার্মিনালের পাশের একটি গ্যারেজে অভিযান চালিয়ে ট্রেইলরসহ কন্টেনারটি উদ্ধার করা হয়। অভিযানের সময় কন্টেনারটি পাচারের সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে বন্দর সচিব জানান।